Latest News

6/recent/ticker-posts

Ad Code

আনন্দ পরিণত বিষাদে! RCB-র বিজয় উৎসবে মৃত ১১, আহত ৩৭

আনন্দ পরিণত বিষাদে! RCB-র বিজয় উল্লাসে মৃত ১১, আহত ৩৭

Rcb


১৭ মরশুম অপেক্ষার পর ১৮ তম মরশুমে ট্রফি ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ট্রফি জয়ের ম্যাচে শেষ বলেই কান্নায় ভেসে যান বিরাট কোহলি। পুরো গ্যালারি জুড়ে আরসিবি ফ্যানদের উল্লাস ছিল মঙ্গলবার। বুধবার ছিল বেঙ্গালুরুতে বিজয় উৎসব। আর সেই বিজয় উৎসব পরিণত হল বিষাদে। মানুষের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১১ জনের আহত ৩৭। এমনটাই খবর।

চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির জয় সেলিব্রেট করতে কোহলিদের জড়ো হওয়ার কথা ছিল। কিন্তু সেই স্টেডিয়ামের গেটেই দর্শকদের হুড়োহুড়ি। পুলিশকে ভিড় সামাল দিতে লাঠিচার্জ করতে হয় বলেও খবর। বর্তমানে একাধিক রিপোর্ট অনুযায়ী ১১ জনের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে।

আজ দুপুরে কোহলিসহ গোটা আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি দল বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরে অবতরন করে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত হন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার। খেলোয়াড়দের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বিরাট কোহলির হাতে তুলে দেন কন্নড় পতাকাও। এরপর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসব পালনের কথা থাকলেও তা বাতিল করা হয়। ভিড়ে গিজগিজ স্টেডিয়ামে দুর্ঘটনা এড়াতে দর্শকদের অনুরোধ করা হলেও মানেননি তাঁরা। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। ভিড়ে আনন্দ উৎসব পরিণত হয়ে বিষাদে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code