Latest News

6/recent/ticker-posts

Ad Code

আমের জেলায় চেরি টমেটো চাষ করে তাক লাগালেন রাজবংশী কৃষক

আমের জেলায় চেরি টমেটো চাষ করে তাক লাগালেন রাজবংশী কৃষক

Chheri Tomato


মালদা:-

মালদা মানে আমের জেলা। এবার উত্তরবঙ্গের প্রথম এই মালদা জেলাতে চেরি টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পুরাতন মালদার কৃষক মনোতোষ রাজবংশী। পুরাতন মালদার নারায়ণপুরে প্রায় তিন কাঠা জমিতে তিনি এইবার প্রথম এই চেরি টমেটো পরীক্ষামূলকভাবে চাষ করেছেন বীজ নিয়ে এসেছেন শিলিগুড়ি থেকে। নেট সেটে চারা তৈরি করে পরে জানুয়ারি মাসে তিনি জমিতে সেই চারা রোপন করেন মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ফল তোলা শুরু করেছেন এবং এখন পর্যন্ত তা চলছে। 


তিনি আরো জানান প্রতিটি গাছ থেকে অন্তত দশ কেজি করে ফলন হয়েছে। চেরি টমেটো সাধারণত লাল হলুদ ও কালো রংয়ের হয়ে থাকে তবে মনোতোষ বাবু হলুদ ও লাল রঙের চেরি টমেটো চাষ করেছেন।


মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান এই টমেটো দেখতে সাধারণ টমেটোর থেকে অনেকটা ছোট হলেও আকারে এই চেরি টমেটো অনেকটা চেরি ফলের মতন। সাধারণ টমেটোর চেয়েও পুষ্টিগুণে ভরা। এই টমেটোর ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের কালার পিগমেন্ট থাকে যেগুলো আমাদের হার্ট অ্যাটাক, ক্যান্সার, ডায়াবেটিস এই সমস্ত রোগগুলো প্রতিরোধ করতে সক্ষম।

তিনি আরো জানান এই টমেটো মূলত স্যালাড হিসেবেই খাওয়া হয়ে থাকে রেস্তোরাঁ ও হোটেলে চেরি টমেটোর ভালো চাহিদা রয়েছে।

মনোতোষবাবু জানেন মালদায় প্রতি কেজি চেরি টমেটো ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে । প্রথমবার চেরি টমেটো চাষে ভালো সংখ্যক লাভ দেখেছেন আগামী মরশুমে তিনি আরো বেশি করে এই চাষ করার আগ্রহ দেখিয়েছেন। এছাড়াও মালদা জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান লাভজনক হওয়ায় এই চাষ আমরা মালদার বিভিন্ন প্রান্তে কৃষকদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই।

অচিরাচরিত সবজির মধ্যে এই চেরি টমেটো চাষ আগামী দিনে কৃষকদের আর্থিক দিক দিয়ে অনেকটাই স্বাবলম্বী হতে সহায়তা করবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code