যুবককে খুনের অভিযোগ কাকিমার বিরুদ্ধে!
টানা ১৪ দিন নিখোঁজ থাকায় পর অবশেষে মালদার পুকুরিয়ার এক যুবকের মৃতদেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরের তপন এলাকা থেকে। ওই যুবকের বাড়ি মালদার পুকুরিয়া থানার অন্তর্গত, কোকলামারি নাদাবপাড়া। সে মালদার ইংরেজ বাজার শহরে, তার এক আত্মীয়ের বাড়িতে থাকতো। পেশায় ভিন রাজ্যের শ্রমিক সরবরাহ ঠিকাদার ছিল। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিকভাবে অনুমান টাকা-পয়সা সংক্রান্ত বিভাদের জোরে এই খুন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কঠোর শাস্তি দাবি পরিবারের অন্যান্য সদস্যদের। অভিযুক্ত তারই কাকিমা। ইতিমধ্যেই অভিযুক্ত কাকিমাকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্ত কাকিমার বাবার বাড়ি দক্ষিন দিনাজপুরের তপনে। সেখান থেকেই মৃতদেহ উদ্ধার হয়।
১৮ মে থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। পরিবারের লোকেরা ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করার পর তদন্ত শুরু করে পুলিশ। কিছুতেই খোঁজ পাওয়া যাচ্ছিল না যুবকের। তদন্ত করতে গিয়ে সাদ্দামের কাকিমা মৌমিতাকে আটক করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে তদন্তকারীদের বিভ্রান্ত করলেও পরে জেরায় ভেঙে পড়েন মৌমিতা এবং জানান সাদ্দামকে খুন করেছেন তিনি, এমনটাই খবর পুলিশ সূত্রে। কাকিমার যোগসূত্রের কথা যুবকের পরিবার আন্দাজ করে আগেই পুলিশকে জানিয়েছিল বলে খবর।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরে মৌমিতার বাপের বাড়ি। সেখানে সাদ্দামকে নিয়ে যাওয়া হয়। সেখানেই খুন করা হয় যুবককে। একটি দেওয়ালে পুঁতে দেওয়া হয় সাদ্দামের মৃতদেহ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ