২৫-এপ্রিল থেকে নিখোঁজ নাবালিকা, পাসের গ্রামের এক যুবকের বিরুদ্ধে ফুঁসলিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিডন্যাপের সন্দেহ!
গত ২৫ শে এপ্রিল থেকে নিখোঁজ দিনহাটা বড় শাকদলের এক নাবালিকা মেয়ে। মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো স্কুল যাওয়ার নাম করে বের হলেও পরবর্তীতে স্কুল থেকে আর ফিরে আসেনি ওই মেয়েটি। এরপর সময় পেরিয়ে গেলে মেয়েটির পরিবারের লোকজন মেয়েটিকেই খুঁজতে বের হয় এবং খুঁজে না পাওয়ার পর দিনহাটা সাহেবগঞ্জ থানায় কোচবিহার এসপি অফিসে এবং চাইল্ড হোমে লিখিত অভিযোগ দায়ের করে যাতে তাদের মেয়েকে তারা ফিরে পায়।
পরিবার সূত্রে জানা গেছে এই মেয়েটির বয়স মাত্র ১৪ বছর। এই বিষয়ে মেয়েটির পরিবার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য যথেষ্ট চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েছে যদিও পুলিশের তরফ থেকে মেয়েকে খুঁজে দেওয়ার আশ্বাস দিয়েছে তাদের। আজ এই বিষয়েই সাংবাদিকদের মুখোমুখি হল মেয়েটির পরিবারবর্গ এবং সমস্ত ঘটনা জানায়।
ইতিমধ্যেই মেয়েটির পরিবারের পক্ষ থেকে পাসের গ্রামের অন্যত্র একটি ছেলেকে সন্দেহ করা হয়েছে পরিবার সূত্রে জানানো হচ্ছে যে সেই ছেলেটি মেয়েটিকে বিয়ে করার নাম করে ফুসলে নিয়ে গেছে।
বর্তমানে মেয়েটির পরিবার থেকে মেয়েটিকে ফিরে পেতে চায় আর তারা ওই কারণে সাংবাদিকদের মুখোমুখি হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ