সচিনের ১৫ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সূর্য কুমার যাদব
সচিনের ১৫ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সূর্য কুমার যাদব। সোমবার চলতি আইপিএলে ক্রিকেটের ভগবান (God of Cricket) এর একটি রেকর্ডকে ভেঙে দিয়ে নজির গড়লেন স্কাই (SKY)। অনেক আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন লিটল মাস্টার (Little Master)। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর একটা রেকর্ড এতদিন অক্ষত ছিল। কিন্তু এবার সচিব রেকর্ড নিজের দখলে করলো সূর্য কুমার যাদব।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক মরসুমে সবচেয়ে বেশি রান করার নজির এতদিন ছিল সচিন তেন্ডুলকরের দখলে। ২০১০ মরসুমে মুম্বইয়ের হয়ে ৬১০ রান করেছিলেন সচিন। সোমবার ৩৫ রান করার পরেই সচিনের নজির ভেঙে দেন। এদিন মোট ৫৭ রান করেন তিনি। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার পাশাপাশি এই মরসুমে কমলা টুপির দৌঁড়েও নিজেকে এগিয়ে নিয়ে গেলেন সূর্য।
কমলা টুপি পাওয়ার দৌড়ে গিয়ে প্রথম স্থানে সাই সুদর্শন (৬৭৯) এবং দ্বিতীয় স্থানে থাকা শুভমন গিলের (৬৪৯) থেকে খুব বেশি দূরে নেই সূর্যকুমার। এপর্যন্ত ৬৪০ রান করেছেন সূর্য। শুধু রানই নয়, এক মরসুমে সবচেয়ে বেশি ছয় মারার ব্যাপারেও মুম্বই ব্যাটারদের মধ্যে সবার আগে উঠে এলেন সূর্যকুমার। টপকে গেলেন ২০০৮ মরসুমে সনৎ জয়সূর্যের মারা ৩১টি ছয়কে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ