Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় শুরু হল দু'দিনের ছবি মেলা

দিনহাটায় শুরু হল দু'দিনের ছবি মেলা

Picture fair



দিনহাটায় শুরু হল দু'দিনের ছবি মেলা। দিনহাটা পাইওনিয়ার ক্লাবের ৮৬ তম বর্ষ উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ছাড়াও দু'দিনের চিত্রকর্মশালা, চিত্র প্রদর্শনী ও ছবি মেলা শুরু হল। রবিবার ক্লাবের মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্যামল ধর, অধ্যাপক জয়দীপ সরকার, ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, বিভুরঞ্জন সাহা, চিত্রশিল্পী রথীন্দ্রনাথ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, এই ছবি আঁকা অর্থাৎ চিত্রকলার ইতিহাস খুবই প্রাচীন। প্রায় চল্লিশ হাজার বছর আগে গুহা মানুষ গুহার দেয়ালে ছবি আঁকতে শুরু করেছিল। খনিজ রং, কাঠ কয়লা দ্বারা তারা গুহার গায়ে নানা পশুপাখি, শিকারের কাহিনী, প্রাকৃতিক দৃশ্য আঁকতো। নানা বিবর্তনের মধ্য দিয়ে মানুষ বর্তমানে আধুনিক সময়ে উপস্থিত। সংস্কৃতিক নানা শাখার মধ্যে চিত্রকলা অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। সমাজের সুস্থ সংস্কৃতির স্বার্থে এই চিত্রকলার প্রসার জরুরী।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ দিনহাটায় একটি আর্ট কলেজ স্থাপনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। যদিও তাদের বক্তব্যে হতাশার সুর শোনা গিয়েছিল।

দুদিনের এই চিত্র কর্মশালায় জেলার নানা প্রান্ত থেকে চিত্রশিল্পীরা অংশ নিয়েছেন। পাশাপাশি ছবি মেলায় বিভিন্ন নামিদামি শিল্পীরা তাদের শিল্পকর্মের পসরা সাজিয়ে বসে। সোমবার পর্যন্ত তা চলবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code