Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগ্নেয়স্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ

আগ্নেয়স্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ

Dinhata police

আগ্নেয়স্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। বুধবার রাত ৯ঃ৪৫ মিনিট নাগাদ দিনহাটার বলরামপুর রোডের হিমঘর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের নাম আলমগীর মিয়া। বাড়ি ওকড়াবাড়ির গোকুন্ডা এলাকায়।




জানা গেছে, আলমগীর মিয়া দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিল। সম্প্রতি এলাকায় একাধিক গরু চুরির ঘটনায় তাঁর নাম জড়ায়। সেই মামলাগুলির তদন্তের সূত্র ধরেই পুলিশ বেশ কিছুদিন ধরে তাকে খুঁজছিল। অবশেষে আজ রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বলরামপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।




পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং চোরাচালানের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।




এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রুজু করেছে এবং ধৃতকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code