Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের করোনা আতঙ্ক! প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল

ফের করোনা আতঙ্ক! প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল

NBMC meeting


ঘরে ঘরে আবারও আসছে স্যানিটাইজার এবং মাস্কের ব্যবহার। ফের করোনার আতঙ্ক! কলকাতায় হদিশ মিলল নয়া করোনা আক্রান্তের। দাবদাহের মাঝে রাজ্যে অব্যাহত করোনা দাপট, মালদায় শিশুর দেহেও মিলল কোভিড-19 ভাইরাস। এই কারণেই প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল।

আবারও চিন্তা ধরাচ্ছে করোনা। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। এক, দুই করে ধীরে ধীরে আবারও মাথা চারা দিচ্ছে কোভিড-19। কলকাতায় করোনা আক্রান্ত পাওয়া গিয়েছে গত সপ্তাহে। সোমবার মালদায় করোনায় আক্রান্ত হয়েছে এক শিশু। সেই নিয়ে আপাতত বৈঠক শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে। একইভাবে আজ বৈঠক হয়ে গেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।

বুধবার মেডিকেল কলেজে ছিল রোগী কল্যাণ সমিতির জরুরি মিটিং হল। বৈঠকে ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য সরকারি প্রতিনিধি শিলিগুড়ি মেয়র গৌতম দেব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে করোনা ভাইরাস নিয়ে গৌতম দেব জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এখন থেকেই রেডি। সরকারি তরফে এসওপি এসেছে, সেই তালিকায় রয়েছে কি কি করণীয় আর কি কি করণীয় নয়। মেডিকেল কলেজ তৈরী। 20 শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড রেডি রয়েছে। কোভিডের সঙ্গে মোকাবিলা করার জন্য আবারও প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ।


পাশাপাশি মেডিকেল কলেজের আধিকারিকদের সঞ্জয় মল্লিকের কথায়, আবারও প্রিকোশনস মেনে চলতে হবে। ভিড়ে যেতে একেবারেই মানা করছেন তারা। স্যানিটাইজার থেকে শুরু করে মাস্কের ব্যবহার ফের শুরু করতে বলছেন চিকিৎসকরাও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code