গুজরাটকে ছিটকে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হার্দিকের মুম্বই
গুজরাটকে ছিটকে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হার্দিকের মুম্বই। এদিন ক্যাচ ফসকে যেন ম্যাচ ফসকালেন সাথে আইপিএল লড়াই থেকেই ছিটকে গেল গিলরা। মুলানপুরের স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ৩ ও ১২ রানে দুবার জীবনদান পান রোহিত। জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে ঝড় তুললেন রোহিত। ৪টি ছক্কা ও ৯টি চারে ৫০ বলে ৮১ রানের ইনিংস খেলেন রোহিত, ২২ বলে ৪৭ রানে ফেরেন ইংরেজ ব্যাটার। সূর্যকুমার যাদব এই ম্যাচেও ধারাবাহিক। ২০ বলে করেন ৩৩ রান। অন্যদিকে তিলক বর্মা ১১ বলে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে মুম্বইয়ের রান দাঁড়ায় ২২৮। শেষবেলায় ৯ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক পাণ্ডিয়া।
জবাব ব্যাট করতে নেমে ভালোই লড়াই চালালেও শেষমেষ ছিটকে যেতে হল গুজরাত টাইটানসকে। শুভমন গিল ১ রান করে ফিরলেও রোহিতের উত্তরসূরি যাকে ধরা হয়েছে সেই সাই সুদর্শন কিন্তু মাটি আঁকড়ে লড়াই চালালেন। ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। মেন্ডিস ২০ ও সুন্দর করলেন ৪৮। রাদারফোর্ড ২৪, রাহুল ১৬ ও শাহরুখ ১৩ রান করলেন। শেষ ওভারে চোট নিয়েও মুম্বইকে ম্যাচজয় নিশ্চিত করেন গ্লিসন। বাকি তিনটি বল করেন অশ্বনী। শেষ পর্যন্ত ২০ রানে ম্যাচ জেতে মুম্বই।
এই জয়ের সাথে সাথে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে পাঞ্জাব। পাঞ্জাবকে হারাতে পারলেই আইপিএল ২০২৫ এর ফাইনালে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে হবে মুম্বাইকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ