কন্যা সন্তান হওয়ার খুশিতে হাসপাতাল থেকে ফুলে সাজানো গাড়িতে মেয়েকে বাড়িতে নিয়ে আসলো বাবা
কন্যা সন্তান হওয়ার খুশিতে হাসপাতাল থেকে ফুলে সাজানো গাড়িতে মেয়েকে বাড়িতে নিয়ে আসলো বাবা। প্রসঙ্গত প্রায় নয় বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পাথরসন এলাকার শংকর রায় এবং রত্না প্রামানিক রায়। এর আগে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তারা। এরপর আবারো সন্তানসম্ভবা হন রত্না প্রামানিক রায়। গত ১১ই মে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে এরপর একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন রত্না দেবী। আর এই কন্যা সন্তান হওয়ার আনন্দে আত্মহারা শংকর রায়।।
শংকর রায় জানান কন্যা সন্তান হয় তিনি খুব খুশি। তাই ফুলে সাজানো গাড়িতে করে তার কন্যা সন্তানকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসছে শংকর রায়। সংকর রায়ের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ।
বিগত দিনে দেখা গেছে কন্যা সন্তান হওয়ার কারণে বহু পরিবারে অশান্তি দেখা যেত। অনেকের সেই সময় পারিবারিক নানান সমস্যা ঝামেলা দেখা দিত। বর্তমান সময়ে সেটা নেই বললেই চলে। আমাদের দেশে বর্তমানে নারী পুরুষের সমান অধিকার। এছাড়াও মহিলাদের জন্য নানা ধরনের প্রকল্প নিতে দেখা গেছে সরকারকে। এমত অবস্থায় কন্যা সন্তানের জন্য এই উদ্যোগ সমাজের পক্ষেও প্রশংসনীয়।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা মিঠুন অধিকারী বলেন এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এরফলে সমাজে একটি সুন্দর বার্তা যাবে। কারণ অনেক সময় দেখা যেত পরিবারে কন্যা সন্তান আসলে অনেকেই অভিমান করতেন আবার এমনও দেখা গেছে কন্যা সন্তান হওয়ার ফলে অনেকের পরিবার ভেঙে গেছে। শংকরের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা। তিনি এও বলেন এরপর থেকে যেই পরিবারেই কন্যা সন্তান আসুক তাকে যেন এই ভাবেই গ্রহণ করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ