BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

বিহার পুলিশে এনফোর্সমেন্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ, করুন আবেদন

বিহার পুলিশে এনফোর্সমেন্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ, করুন আবেদন 

Bihar Police Recruitment


বিহার পুলিশ সাবঅর্ডিনেট সার্ভিসেস কমিশন বিপিএসসি বিহার সরকারের পরিবহন বিভাগে বিহার পুলিশ এনফোর্সমেন্ট সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিপিএসসি এনফোর্সমেন্ট সাব ইন্সপেক্টর ইএসআই-তে আগ্রহী প্রার্থীরা ৩০/০৫/২০২৫ থেকে ৩০/০৬/২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিহার পুলিশ এনফোর্সমেন্ট সাব ইন্সপেক্টর ইন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পরীক্ষা ২০২৫ নিয়োগ সম্পর্কিত অন্যান্য তথ্যের জন্য যেমন বয়সসীমা, যোগ্যতা, বেতন স্কেল এবং অন্যান্য সমস্ত তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনে নজর দিন।

মোট ৩৩টি শূন্যপদে হবে নিয়োগ। পুরুষ আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩৭ বছর এবং মহিলাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর করা হয়েছে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। সাধারণ, ওবিসি, ডাব্লিউএস ও অন্যান্য রাজ্যের প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা এবং এসসি, এসটির ক্ষেত্রে আবেদন ফি ৪০০ টাকা। এছাড়াও বিহারের বাসিন্দা মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ৪০০ টাকা।

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে। শারিরীক মাপজোক রয়েছে। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেমি ও মহিলাদের ক্ষেত্রে ১৫০ সেমি। পুরুষদের ক্ষেত্রে চেস্ট ৭৯-৮৪ সেমি।

আবেদন করতে আগ্রহী হলে Apply Online
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy