Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার এক বাংলাদেশী

ভারতে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার এক বাংলাদেশী

Bangladeshi arrested while entering India

প্রথমে নেপালে তারপর নেপাল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করায় পানিট্যাংকি থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল এসএসবি!

সীমান্তে টহলাদারির সময় ভারত-নেপাল সীমান্ত পানিট্যাংকি থেকে এক বাংলাদেশীকে গ্রেফতার করলো এসএসবি এর বিশেষ দল। অবৈধভাবে ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় ওই বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

ধৃত ওই বাংলাদেশির নাম মোহম্মদ হৃদয় খান। বয়স ২৬ বছর। তার বাড়ি বাংলাদেশের নাটোরের পাটিকাবাড়ি দোহরশোইলা গ্রামে।

জানাগিয়েছে ধৃত নেপাল থেকে ভারতে ঢুকেছিল। সে বাংলাদেশ থেকে নেপালে পাসপোর্ট ভিসা করেই গিয়েছিল। কিন্তু ভারতে ঢুকছিল মেচি নদী টপকে।

ধৃত ওই বাংলাদেশি যুবককে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার হতে তুলে দেয় এসএসবি। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code