বিকাশ ভবন দখল নিতেই ধস্তাধস্তিতে আহত শিক্ষক ও পুলিশ
সন্ধ্যা নামতেই ফের উত্তেজনা বিকাশ ভবন চত্বরে। পুলিশ ও চাকরিহারা শিক্ষকদের ধস্তাধস্তিতে আহত শিক্ষক ও পুলিশ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
আজ চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযান ছিল। চাকরি ফেরানোর দাবিতে ঘেরাও অভিযান চাকরিহারাদের। এদিকে বিকাশ ভবনের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, যোগ্যতার পরীক্ষায় আর বসবেন না।
চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে সকাল থেকেই ধুন্ধুমার। পুলিশের সাথে ধস্তাধস্তি চাকরিহারাদের। ব্যারিকেড ভেঙে ফেলে চাকরিহারারা। একপ্রকার দখল নেয় বিকাশভবন। বিকাশ ভবনের মেন গেট কার্যত ভেঙে ফেলে বিকাশ ভবনে ঢুকে পড়ে আন্দোলন কারী চাকরিহারারা।
কিন্তু রাত গড়াতেই অন্য রূপ নিলো বিকাশভবন। পুলিশের মারে শিক্ষকদের রক্তাক্ত হওয়ার অভিযোগ অপরদিকে শিক্ষকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের রক্তাক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
সংবাদ প্রতিদিন সূত্রে খবর- সাড়ে আটটা নাগাদ পুলিশ আন্দোলনকারীদের উঠে যেতে বলে পুলিশ। সেই সময় ফের উত্তেজনা ছড়ায়। ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও শিক্ষকদের। সেই সময় ভিড় থেকে ছোড়া ইটের ঘায়ে আহত হন এক পুলিশকর্মী। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে পুলিশের বিরুদ্ধে পালটা লাঠিচার্জের অভিযোগ তুলেছেন আন্দোলনকারী ‘যোগ্য’ শিক্ষকরা। অভিযোগ সাইরেন বাজিয়ে ‘অ্যাকশনে’ নামে পুলিশ। ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষোভকারীদের। এই ‘অ্যাকশনে’ অনেক শিক্ষক-শিক্ষিকিরা আহত হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ