বেনজির! আর কোনো জনস্বার্থ মামলা শুনবেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
বেনজির! আর কোনো জনস্বার্থ মামলা শুনবেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
আর কোনো জনস্বার্থ মামলা শুনবেন না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞনম। আদালত প্রদত্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের পর থেকে দায়ের হওয়া কোনও জনস্বার্থ মামলার শুনানি হবে না এই প্রধান বিচারপতির এজলাসে। পাশাপাশি নতুন করে হওয়া কোনো জনস্বার্থ মামলা শুনবেন না তিনি। তাঁর বদলে জনস্বার্থ মামলা গুলি শুনবেন বিচারপতি সৌমেন সেন। আর এই ঘটনা কলকাতা হাইকোর্টে এর আগে কখনো হয়নি বলে জানা যাচ্ছে।
কোন মামলার শুনানি কোন বিচারপতির বেঞ্চে হবে, তা ঠিক করে থাকেন প্রধান বিচারপতিই। মামলার এবং বিচারপতিদের ‘রস্টার’ ঠিক করার দায়িত্ব তাঁরই। এ বার জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। আইনজীবীদের একাংশের মত, জনস্বার্থ মামলা সাধারণত প্রধান বিচারপতির এজলাসেই হয়। প্রধান বিচারপতি আর জনস্বার্থ মামলা শুনবেন না। এমন উদাহরণ কলকাতা হাই কোর্টে ইতিহাসে খুব কম।
তবে জানা যাচ্ছে এমন কোনো নিয়ম নেই যে জনস্বার্থ মামলা প্রধান বিচারপতিকেই শুনতে হবে। জনস্বার্থ মামলা ছাড়াও পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তার অভিযোগে দায়ের হওয়া সব মামলাও ছেড়ে দিল প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পুলিশ সংক্রান্ত ওই সব মামলাও অন্য বেঞ্চে পাঠালেন প্রধান বিচারপতি। এই মামলা গুলো শুনবেন বিচারপতি তপোব্রত। ২০২৩ সালের পর থেকে পুলিশ সংক্রান্ত সব মামলা শুনবেন বিচারপতি চক্রবর্তী।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন