Latest News

6/recent/ticker-posts

Ad Code

ট্রেনের কামরা বৃদ্ধির দাবিতে রেল অবরোধ

শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ অব্যাহত নিত্যযাত্রীদের

Rail Jam


বৃহস্পতিবার সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ নিত্যযাত্রীদের। রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। মূলত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনের লেডিস কামরা সংখ্যা বাড়ানোর কারণে জেনারেল কম্পার্টমেন্টে নিত্যযাত্রীদের গালাগালি ভিড় লেডিস কম্পার্টমেন্টে উঠে গন্তব্যস্থলে যেতে গেলেই রেলের টিকিট পরীক্ষকদের হাতে ভৎসনার শিকার হচ্ছে নিত্যযাত্রীরা।

ট্রেনের বগীর সংখ্যা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ছটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় রেল যাত্রীরা। রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকেরা। রেল অবরোধের জেরে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত।

ট্রেন অবরোধের জেরে মগরাহাট, হোটর, উত্তর রাধানগর সহ ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে একাধিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ট্রেন। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে কিংবা ট্রেনের কম্পার্টমেন্টের সংখ্যা বাড়াতে হবে। ট্রেনের মধ্যে লেডিস কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানোর কারণে এই সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান করুক রেল কর্তৃপক্ষ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code