পাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি!
পাকা সেতুর দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ, পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সামনেও জোরদার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মহানন্দায় পাকা সেতুর দাবীতে গ্রামবাসীদের জোটবদ্ধ আন্দোলন। ভোট বয়কটের আওয়াজ তুলে গ্রামে তুমুল বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ তুলতে পুলিশ গেলে পুলিশের সামনেও জোরদার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে। জানা গেছে, পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চল এবং রতুয়া-২নং ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বুক চিরে বয়ে গেছে মহানন্দা নদী। এই নদীতে গ্রামবাসীরা বছরের পর বছর ধরে অস্থায়ী বাঁশ-কাঠের সেতু পেরিয়ে যাতায়াত করছেন। যা বর্ষাকালে ভেঙে যায়। ওই সময় গ্রামবাসীদের পারাপারের জন্য একমাত্র নৌকার উপরেই ভরসা করতে হয়। ফলে নদী পারাপার করতে গিয়ে এলাকাবাসীকে চরম দুর্ভোগে চরমে ওঠে।
এই পরিস্থিতিতে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের বাসীন্দারা দীর্ঘ বহু বছর ধরে নদীতে পাকাপোক্ত সেতুর দাবী জানিয়ে আসছেন। দাবী পূরণে মিলেছে প্রশাসনিক আশ্বাসও। কিন্তু ওই পর্যন্তই। এখনও পর্যন্ত পাকা সেতুর তৈরির ব্যাপারে কেন উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন। যার বিরুদ্ধে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন কলরামপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের বাসীন্দারা। 'তারা একহলোট হয়ে কনরামপুর গ্রামে তুমুল বিক্ষোভদেখান। এবং অবিলম্বে পাকা সেতু তৈরির উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ