Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন্দ্রীয় বাহিনীর গাড়িকে ওভারটেক করতে গিয়ে পথ দুর্ঘটনা, মৃত এক

কেন্দ্রীয় বাহিনীর গাড়িকে ওভারটেক করতে গিয়ে পথ দুর্ঘটনা, মৃত এক

Dhupguri news


ধূপগুড়ি


ধুপগুড়িতে পথ দুর্ঘটনা , পথ দুর্ঘটনায় নিহত বাইক আরোহী এছাড়া ঘটনায় আহত হয়েছেন বাইক চালক। প্রসঙ্গত জানা গেছে কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে একটি বাইক ধাক্কা মারে আহত বাইক চালক। মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার দেওমালি এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এ।


জানা গিয়েছে, বিন্নাগুড়ি থেকে কেন্দ্রীয় বাহিনীর কয়েকটি গাড়ি এনজেপির দিকে যাওয়ার সময় ঐ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।সেনাবাহিনীর এক ট্রাককে পেছন থেকে ওভারটেক করবার সময় ট্রাকের পেছনে চাকায় পড়ে যায় বাইক চালক সহ এক আরোহী।কেন্দ্রীয় বাহিনীর ট্রাকের পেছনে থাকা ঐ ইউনিটের একটি ছোট গাড়ি বিষয়টি লক্ষ্য করে এরপর দাঁড়িয়ে যায়। 



গুরুতর আহত বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে নিয়ে আসে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করে।আহত ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানন্তরিত করা হয়েছে।বাইকটিকে উদ্ধার করে ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code