তৃণমূল বিধায়িকাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ! একটি গাড়ি আটক করলো পুলিশ
মালদার মানিকচক বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টার ঘটনায় যুক্ত গাড়িকে আটক করল পুলিস। বৈষ্ণবনগরের গাড়ির মালিক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে মানিকচক থানার পুলিস,বাজেয়াপ্ত করা হয়েছে ওই ব্যক্তির মোবাইল।পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ জানালেন বিধায়ক সাবিত্রী মিত্র।
গত শনিবার রাতে মানিকচক থেকে মালদহ শহরের দিকে যাওয়ার পথে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গাড়ি দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণে মারার একটা করা করা হয়েছিল। গোটা বিষয়ে মানিকচক থানার পুলিশের কাছে ৪৭০৬ নম্বর দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র অভিযোগ দায়ের করে। এই নম্বরের রাজ্যজুড়ে যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলি খতিয়ে দেখে পুলিস। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মালদহের বৈষ্ণবনগর থানার ১৮ মাইল এলাকার বাসিন্দা মোহাম্মদ সানিজ আক্তারের নাম উঠে আসে। এই ঘটনাই গাড়ির মালিককে মানিকচক থানায় ডেকে পাঠায় তারপর দফাই দফায় তার সাথে জিজ্ঞাসাবাদ করে পুলিস কর্তারা।
ওই ব্যক্তির গাড়িটিকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার মোবাইল ফোন হেফাজতে নিয়েছে। গাড়ির মালিক মোঃ সানিজ আক্তার বলেন,তিনি ব্যবসা সূত্রে প্রতিনিয়ত মানিকচকে আসেন। শনিবারের দিনও মানিকচক আসার পর এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। রাস্তায় কোনো রকম কিছু ঘটনা ঘটেনি। স্বাভাবিক মত যেভাবে অন্যান্য গাড়ির পাশ কাটিয়ে যেতে হয় ঠিক সেভাবেই গিয়েছিলেন,আমি কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেনি।পুলিসি তদন্তে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। তবে এই গোটা ঘটনায় তার গাড়ি মোবাইল ফোন পুলিশ হেফাজতে নেওয়ার কারণে তিনি মানসিক চাপে রয়েছেন।তিনি কোন রকম ভাবে কোন ঘটনা সঙ্গে যুক্ত নন বলে দাবি তার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ