Sambhav Smart Phone: ভারতীয় সেনার জন্য নয়া স্মার্টফোন আনলো কেন্দ্র
হানি ট্র্যাপ থেকে স্মার্টফোন হ্যাকিং-একাধিক উপায়ে দেশের নিরাপত্তার তথ্য ফাঁস হয়ে যেতো । আর তাই ভারতীয় সেনার জন্য বিশেষ ফোন আনা হলো। যার নাম 'সম্ভব' স্মার্টফোন (Sambhav Smart Phone) ।
গত বছরের অক্টোবর মাস থেকেই এই নিয়ে গোপনে পাইলট প্রজেক্ট শুরু করে দিয়েছিল সেনা কর্তারা। অবশেষে চলতি বছর থেকেই সেনাদের হাতে সরকারিভাবে তুলে দেওয়া হচ্ছে এই স্মার্টফোন। ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার জওয়ানের হাতে দেওয়া হয়েছে ফোনগুলি।
শুক্রবার এই সংক্রান্ত ঘোষণা করেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Army chief Gen Upendra Dwivedi)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জিও বা এয়ারটেলের মতো টেলিকম সংস্থার মাধ্যমে যোগাযোগ করা হবে।
জানা গিয়েছে, 'সম্ভব' স্মার্টফোন (Sambhav Smart Phone)-এ থাকবে না স্যোসাল সাইট। বিশেষ করে হোয়াটসঅ্যাপ থাকছে না এই নয়া ফোনে।
তবে যোগাযোগ ও নথিপত্র আদানপ্রদানের জন্য এম-সিগমা নামে একটি অ্যাপ থাকবে। সেই অ্যাপের মাধ্যমে যেকোনও বড় সাইজের ফাইল সহজেই পাঠানো যাবে। তবে নথি আদানপ্রদান বা জওয়ানরা একে অপরের সঙ্গে যোগাযোগ ছাড়া আর কোনও কাজ করা যাবে না বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, বিগত কয়েকবছরে সীমান্ত এলাকা নিয়ে ভারত ও চিন দুই দেশের সেনাই একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। চিনের আগ্রাসন নীতির বিরোধীতা প্রথম থেকেই করে আসছে ভারত। বিগত কয়েক বছকে একাধিকবার দুই দেশের সেনা প্রধান মধ্যস্থতার করতে আলোচনায় বসেছে। তবে এবার যোগাযোগ ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে কড়া পদক্ষেপ নিল ভারত। নয়া স্মার্টফোন 'সম্ভব' (Sambhav Smart Phone) এই পদক্ষেপেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ