HS Exam 2025: কবে দেওয়া হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড?
HS Exam 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের দিনক্ষণ প্রকাশ করল শিক্ষা সংসদ। চলতি বছর ১৩ই মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা তার আগে স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৭ ফেব্রুয়ারি থেকে। সকাল সাড়ে ১০টা থেকে স্কুলগুলি আঞ্চলিক অফিস থেকে তা সংগ্রহ করতে পারবে। পড়ুয়ারা স্কুলের নির্দেশ অনুযায়ী স্কুল থেকে অ্যাডমিট কার্ড পাবেন।
চলতি বছরে উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে ৩ মার্চ, শেষ হবে ১৮ মার্চ। নির্ধারিত দিনগুলিতে সকাল ১০টা থেকে দুপুর ১টা, অর্থাৎ তিন ঘন্টার পরীক্ষা হবে। চলতি বছর শেষবারের মতো বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৫-২৬ থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা।
এদিকে এবছর ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে ৩০শে জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড বিতরণ করবে মধ্যশিক্ষা পর্ষদ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ