Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারত ছাড়ছেন কোহলি!

ভারত ছাড়ছেন কোহলি!

Virat Kohli


শীঘ্রই দেশ ছাড়ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কিং কোহলি। সপরিবার অন্য দেশে গিয়ে সংসার পাতবেন তিনি এমনটাই খবর। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার? জানালেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।


ভারত ছেড়ে লন্ডনে পাড়ি দিতে চলেছেন বিরাট ও অনুষ্কা। এমনটাই জানাচ্ছেন রাজকুমার। রাজকুমার বলেন, “কোহলি লন্ডনে যাওয়ার কথা ভাবছে। খুব তাড়াতাড়ি অনুষ্কা, ভামিকা ও অকায়কে নিয়ে সেখানে চলে যাবে ও। ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়। সেই কারণেই কোহলি এই সিদ্ধান্ত নিয়েছে।”


আরো বলেন, “লন্ডনে ওর থাকতে ভাল লাগে। ওখানকার পরিবেশ ওদের ভাল লাগে। ভারতে থাকলে যে ভাবে সারা ক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিক ভাবে জীবন কাটাতে পারে ওরা।”


তবে কবে তিনি ভারত ছাড়বেন সে বিষয়ে কিছু বলেননি রাজকুমার। ইতিমধ্যে আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন কোহলি। একদিনের ক্রিকেটে ও টেস্টে রীতিমতো খেলা চালিয়ে যাচ্ছেন কোহলি। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code