‘এক দেশ এক ভোট’ নিয়ে এ বার সিদ্ধান্ত নেবে সংসদের যৌথ কমিটি!
‘এক দেশ এক ভোট’ নিয়ে এ বার সিদ্ধান্ত নেবে সংসদের যৌথ কমিটি। মঙ্গলবার সংসদে বাগ বিতন্ডার মধ্যে পেশ করা হয় এক দেশ এক ভোট বিল। যদিও বিল পেশ করা গেলে পাশ করা যায়নি। ফলে কবে তা আইনে কার্যকর হবে তা নিয়ে ধন্দ রয়েছে। এর মাঝেই এই বিলকে পাঠানো হল সংসদের যৌথ কমিটিতে। সংশোধনী বিল নিয়ে আলোচনার জন্য পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে (জয়েন্ট কমিটি অফ পার্লামেন্ট)।
সাধারণত সংসদের এই জাতীয় যৌথ কমিটিতে সর্বাধিক ৩১ জন সদস্য থাকতে পারেন। তার মধ্যে ২১ জনই লোকসভার সদস্য। থাকবেন রাজ্যসভার সদস্যেরাও। তবে কোন দলের কতজন সদস্য থাকবে তা নির্ভর করবে সংসদে মোট কতজন সদস্য রয়েছে সেই দলের। শুক্রবার শীতকালীন অধিবেশন শেষ হতে চলেছে তার আগে স্পিকার ওম বিড়লা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
জানা যাচ্ছে সংসদের এই যৌথ কমিটির মেয়াদ হতে পারে ৯০ দিন। বিল দুটি নিয়ে আলোচনা করে সংশোধনের কাজ করবে এই কমিটি। কোনো কিছু সংযোজন বা বিয়োজন করা হতে পারে। এর পরে বিল দু’টি নিয়ে ভোটাভুটি হবে লোকসভায়। পাশ হলে তা রাজ্যসভায় পাঠানো হবে। সেখানে পাশ হলে, পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মঙ্গলবার সংসদে বলতে শোনা গিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চান বিল নিয়ে যৌথ কমিটিতে আলোচনা হোক। কমিটির সদস্য ছাড়াও, অন্যান্য সাংসদ, দেশের আইনি, সাংবিধানিক বিশেষজ্ঞ যেমন প্রাক্তন বিচারপতি বা আইনজীবীদের পরামর্শ নেওয়া হতে পারে। নির্বাচন কমিশনের প্রাক্তন সদস্যদের সঙ্গেও এই বিল নিয়ে আলোচনা করতে পারে কেন্দ্র। এমনকি, বিভিন্ন রাজ্যের বিধানসভার স্পিকারদের মত নেওয়ার পক্ষে কেন্দ্রীয় সরকার। দেশের মানুষ এই বিল নিয়ে কী ভাবছেন, তা-ও শোনা হবে বলে দাবি এক সূত্রের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ