JEE Mains 2025: ২০২৫-এর জয়েন্ট এন্ট্রান্স মেনসের রেজিস্ট্রেশন শুরু
ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স মেনসের সেশন ১ ও ২-এর জন্য নোটিফিকেশন জারি করেছে। জয়েন্ট এন্ট্রান্স মেনসের (JEE Mains 2025) সরকারি অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) ওয়েবসাইট nta.ac.in-এ বিজ্ঞপ্তি দেখতে পাবেন। ২৮ শেষ অক্টোবর থেকে শুরু হয়েছে রেজিঃ উইন্ডো।
এই পরীক্ষার মাধ্যমে দেশের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে বিটেক বা বি-আর্ক কোর্সের জন্য ভর্তি সুযোগ পাওয়া যায়। ২২ নভেম্বর পর্যন্ত এই দুই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষা ২০২৫-এর সেশন ১ এবং সেশন ২-এর আবেদন করতে পারবেন। আগামী ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যেই হবে এই পরীক্ষা এমনটাই মনে করা হচ্ছে।
আবেদনের সময়ে কোনো প্রার্থী সমস্যায় পড়লে তার সমাধানের জন্য ০১১-৪০৭৫৯০০০০ অথবা ০১১-৬৯২২৭৭০০ এই দুই টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন। আরো বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নজর দিন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ