Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার রাজবংশের ৫১৬ বৎসরের প্রাচীন শারদীয়া মহাপূজার সূচনা

কোচবিহার রাজবংশের ৫১৬ বৎসরের প্রাচীন শারদীয়া মহাপূজার সূচনা

coochbehar durga puja



জগদীশ দাস, কোচবিহার: 

আজ দ্বিতীয়া তিথি, জেলাশাসক শ্রী অরবিন্দ কুমার মিনা, আই.এ.এস.বিশাল কোষায় রাখা জলের প্রতিবিম্বে বড়দেবী দুর্গার দর্শনের মাধ্যমে কোচবিহার রাজবংশের ৫১৬ বৎসরের প্রাচীন শারদীয়া মহাপূজার সূচনা হয়ে গেলো ।

রাজামলে দ্বিতীয়ার দিন স্বয়ং মহারাজা দেবী দর্শনে আসতেন । পরবর্তীকালে এই প্রথা বন্ধ হয়ে গেলে দ্বারবক্সী মহাশয় ( অসমের বিখ্যাত বৈষ্ণবধর্মগুরু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের বংশধর ) রাজপরিবারের আত্বিয়স্বজন জ্ঞাতিপুরুষ রাজগনদের প্রতিমা দর্শনের জন্য নেমন্তন্ন করতেন , এবং তাদের আগমনের জন্য প্রত্যেকের বাড়িতে একটি সুসজ্জিত হাতি পাঠিয়ে দেওয়া হতো । সেই সময় বহুমূল্য রাজঐশ্বর্য ভূষিত চামর - ব্যঞ্জন - রাজছত্র পরিবেষ্টিত " হনুমানদন্ড " বড় দেবীর মন্দির দেবীবাড়িতে আনা হতো।

রাজপরিবারের বিশিষ্ট লোকেরাই পুজোর পর পুষ্পাঞ্জলি প্রদান করতেন , বর্তমানে রাজপ্রতিনিধি হিসেবে এই কাজটি করেন দুয়ারবক্সী মহাশয় । এরপর বড়দেবীকে মালা চন্দন প্রদানের পর সমাগত রাজগণ , দ্বারবক্সী ও অমাত্যদের মালা চন্দনে ভূষিত করতেন "চোপদার" ।

রাজগণ ( রাজপরিবারের জ্ঞাতি শরিক ) ও প্রধান প্রধান অমাত্যবর্গদের উপস্থিতে এই প্রথম দেবীদর্শন অনুষ্ঠানকে বলা হয় " দেও - দেখা" । শোনা যায় এই দেও দেখা অনুষ্ঠান পূর্বে মহাধুমধামে মহারাজা স্বয়ং অংশগ্রহণ করতেন । কিন্তু কুচবিহার রাজবংশে দেবী দর্শনের ক্ষেত্রে অভিশাপ থাকায় ( সম্ভবত দেবী কামাখ্যা ) মহারাজা প্রত্যক্ষভাবে দেবী দর্শন করতে পারতেন না , বিশাল একটি কোষায় রাখা জলের প্রতিবিম্বে দেবী দর্শন করে সন্তুষ্ট থাকতে হতো । এই দেও দেখার দিন রাত্রিতে রাজগণ ও নিমন্ত্রিত কার্যী কুমারদের নিয়ে অনুষ্টিত হতো এক ভোজ অনুষ্ঠান যার তদারকি করতেন দুয়ারবক্সী মহাশয় । ভোজন শেষে ক্ষির সন্দেশ পরিবেশন করতেন দ্বারবক্সী মহাশয় । এরপর রাজপ্রতিক " হনুমানদন্ড " আবার শোভাযাত্রা করে মদনমোহন মন্দিরে ফিরে যেতো ।

আজ আর রাজ নেই , কুচবিহার রাজতন্ত্র থেকে সরে এসেছে বহু দূরে । বর্তমানে কুচবিহারে জেলাশাসক বিশাল কোষায় রাখা জলে দেবীর প্রতিবিম্ব দর্শন করে পুজোর সূচনা করেন। তবে জেলাশাসক থাকলেও কুচবিহার রাজবংশের দুজন সদস্য কুমার মৃদুল নারায়ণ এবং কুমার ধীরাজ নারায়ণ ও বড় দেবীর দেও দেখায় ছিলেন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code