Latest News

6/recent/ticker-posts

Ad Code

'নদীর ধারে বাস, চিন্তা বারো মাস', চিন্তায় এলকাবাসী

'নদীর ধারে বাস, চিন্তা বারো মাস', চিন্তায় এলকাবাসী 

Bankura news


বাঁকুড়াঃ

'নদীর ধারে বাস, চিন্তা বারো মাস", তবে শুধু চিন্তা নয়, চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের এলাকার দামোদর তীরবর্ত্তী ভাসনা এলাকার মানুষের। ফি বছর জলের তোড়ে পাড় ভাঙ্গছে দামোদরের, নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষ।


স্থানীয়দের দাবি, প্রশাসনকে বারবার জানিয়েও কেনো কাজ হয়নি। গ্রামবাসী ফাল্গুনী ঘোষ, সাথী মণ্ডলরা বলেন, বর্তমানে যা পরিস্থিতি রাতে ঘুমোতে পারিনা। নদীর ধারেই চাষের জমি, এই জমিই নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া কোন উপায় নেই। প্রশাসনকে বারবার জানালেও নদী ভাঙ্গন প্রতিরোধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁরা দাবি করেন।


ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওই এলাকায় গিয়েছিলাম, চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গেছে। ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরী। এবিষয়ে প্রস্তাব তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code