Latest News

6/recent/ticker-posts

Ad Code

Durga Puja Time Table: পশ্চিমবঙ্গে শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট

Durga Puja Time Table: পশ্চিমবঙ্গে শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট (ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী)

shree ganesh
শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজা


“যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন” তিনিই মা দুর্গা (Durga) । অন্যমতে, “যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন” তিনি হলেন দেবী দুর্গা। তাকে আমরা অনেক নামেই জানি যেমন – চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহারিণী নারায়নী, মহামায়া, কাত্যায়নী ইত্যাদি । দেবী ভাগবত ও কালিকাপুরাণে উল্লেখ আছে, শরৎকালে শ্রীরামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন রাবণ বধের নিমিত্তে; এজন্য একে, ‘অকালবোধন’ও বলা হয়ে থাকে।

আগামী ২ অক্টোবর মহালয়া, দেবীর আগমন বার্তা সূচিত হয় সেদিন। আগমনীর সুরে বাঙালি মেতে ওঠে মাতৃ বন্দনায়। আসুন জেনেনেই এই বছর দুর্গা মায়ের পূজার সময় নির্ঘন্ট। 

shree ganesh
২১শে আশ্বিন, ৮ অক্টোবর, মঙ্গলবার-সূর্য উদয় ৫ টা ৩৪ মিনিটে সন্ধ্যা ৫টা ১৬মিনিটে অস্ত। সন্ধ্যায় শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন।



shree ganesh
২২শে আশ্বিন, ৯ অক্টোবর, বুধবার—ষষ্ঠী দিবা ৭ টা ৩২ পৰ্য্যন্ত। দিবা ৭ টা ৩২ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।


shree ganesh
২৩শে আশ্বিন, ১০ অক্টোবর, বৃহস্পতিবার – সপ্তমী দিবা ৭ টা ২৫ পৰ্য্যন্ত। দিবা ৭ টা ২৫ মিনিটের মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চরণবাংশে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। রাত্রি ১১ টা ১ গতে ১১ টা ৪৯ মিনিটের মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।

shree ganesh
২৪শে আশ্বিন, ১১ অক্টোবর, শুক্রবার— মহাষ্টমী দিবা ৬ টা ৪৮ মিনিট পৰ্যন্ত। ৬ টা ২৪ মিনিটের পরে সন্ধি পূজা । ৬ টা ২৪ মিনিটের মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। দিবা ৬ টা ৪৮ মিনিটের মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস। দিবা ৬ টা ২৪ থেকে ৭ টা ১২ মিনিটের মধ্যে সন্ধিপূজা।

সন্ধিপূজার সময়
  • দিবা ৬ টা ২৪ গতে সন্ধিপূজারম্ভ।
  • দিবা ৬ টা ৪৮ গতে বলিদান।
  • দিবা ৭ টা ১২ মধ্যে সন্ধিপূজা সমাপন ।

সন্ধিপূজার পর সকাল ৮ টা ৩০ মিনিটের মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত ।



২৫শে আশ্বিন , ১২ অক্টোবর, শনিবার—মহানবমী সকাল ৫ টা ৪৪ পর্যন্ত পরে দশমী শেষরাত্রি ৪ টা ১৪ পর্যন্ত। প্রাতঃ ৫ টা ৪৪ মিনিটের মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর শুক্লা মহানবমীবিহিত অধিক পূজা। প্রাতঃ ৫ টা ৪৪ মিনিটের মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীব্রতের পারণ। রাত্রী ৯ টা ২৮ মিনিটের মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা ।



তথ্য ঋণঃ শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code