মধ্যরাতে বাড়ির ভিতর ঢুকলো মালবাহী ট্রাক, চাঞ্চল্য এলাকাজুড়ে
মালবাহী ট্রাকের ধাক্কা রাস্তার পাশের বাড়িতে। মধ্যরাতে আচমকা আওয়াজে আঁতকে উঠলো গোটা এলাকা। ছড়িয়ে পড়লো আতঙ্ক। উড়ে গেল রাতের ঘুম। কোচবিহারের পুন্ডিবাড়ি পিচেরডাঙ্গা এলাকায় গতকাল রাত আনুমানিক দুটো নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক রাস্তার পাশে একটি বাড়ির ভেতর ঢুকে যায়।
এই ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কিত গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের দুটি দোকান। গতকাল রাত দুটো নাগাদ আচমকায় শব্দ শুনতে পান আশেপাশের বাড়ির লোকজন। এরপরই তারা বেরিয়ে আসেন, পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ড্রাইভার ও খালাসীকে উদ্ধার করে নিয়ে যায়। গাড়িটি সরানোর চেষ্টা চলছে। কিন্তু এরুপ দুর্ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা।
এভাবে যদি রাতের বেলা দুর্ঘটনা হয়, আর একটু কিছু বেশি হলেই তো পুরো পরিবার শেষ হয়ে যেত, এরকম পরিস্থিতিতে রাতে শান্তি ঘুমোনোর সাহস থাকবে কি করে বলেই প্রশ্ন তোলেন উপস্থিত এলাকাবাসী। সকলেই মনে করছে একদিকে যেমন রাতের বেলা চলাচল করা গাড়ি গুলির ড্রাইভার ও মালিকদের সচেতন হওয়া উচিৎ তেমনি প্রশাসনেরও উচিত কঠোর পদক্ষেপ নেয়া।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ