Rajanya Haldar: এবার রোম্যান্টিক মিউজ়িক ভিডিয়োয় রাজন্যা হালদার
রাজনীতিতে তোলপাড় করা রাজন্য হালদার ইতিমধ্যেই নাম লিখিয়েছেন রূপালি পর্দায়। এবার তাকে দেখা যাবে রোমান্টিক গানের (Rajanya Haldar Romantic Video) ভিডিওতে।
আসলে একদিকে রাজনীতি অপরদিকে অভিনয় জগত, দুটোকে সাথে নিয়ে পথ চলতে চান রাজন্যা (Rajanya Haldar Romantic Video)। ইতিমধ্যে একটি ছবিতে অভিনয় নিয়ে কথাও চলছে। যদিও এই মুহূর্তে পরিচালক বা নায়কের নাম প্রকাশ করতে নারাজ তিনি।
প্রথম ছবির কাজ শেষ করে এ বার রোম্যান্টিক মিউজ়িক ভিডিয়োয় (Rajanya Haldar Romantic Video) রাজন্যা হালদার। বিপরীতে অভিনেতা ও ভ্লগার সায়ক চক্রবর্তী। অভিনেত্রী সুচিত্রা সেন তাঁর অনুপ্রেরণা। তাঁর অভিনয় দেখে বার বার মুগ্ধ হন এই নতুন প্রজন্মের অভিনেত্রী। পাশাপাশি, অপর্ণা সেনের অভিব্যক্তিরও বড় অনুরাগী রাজন্যা।
রোম্যান্টিক এই মিউজ়িক ভিডিয়োয় (Rajanya Haldar Romantic Video) ‘এ মন অকারণ’ গানটি গেয়েছেন বর্ণালী মুখোপাধ্যায়। কথা ও সুর তাঁরই। মিউজ়িক ভিডিয়োর পরিচালনায় পূবালী মিত্র এবং অর্ঘ্যজিৎ দত্ত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in




0 মন্তব্যসমূহ