Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাতে লেখা বাংলা ভাষার পত্রিকা তৈরি করে তাক লাগালেন আব্দুল্লা

হাতে লেখা বাংলা ভাষার পত্রিকা তৈরি করে তাক লাগালেন আব্দুল্লা

Hand writing magazine



হাতে লেখা বাংলা ভাষার সংবাদ পত্র তৈরি করে তাক লাগিয়েছেন গড়বেতার ছেলে আব্দুল্লা খাঁন। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে নিজের হাতে লেখা এবং নিজের আঁকা ছবি দিয়ে মাসিক পত্রিকা তৈরি করে চলেছেন দাঁড়কা গ্রামের ছেলে আব্দুল্লা।

মধ্যবিত্ত বাড়ির ছেলে আব্দুল্লা বর্তমানে চন্দ্রকোনা রোডের গৌরব গুঁইন কলেজের ছাত্র। ছোট থেকেই ছবি আঁকার প্রতি প্রচন্ড নেশা। লিখতেও পারত খুব সুন্দর। প্রতিবেদন লেখায় নেশা সব দিন। দীর্ঘদিনের প্রচেষ্টায় সম্পূর্ণ হাতে লিখে রাজনৈতিক সংবাদ দূরে রেখে সমাজ সচেতনতামূলক খবরে ভর্তি করে হাতে লেখা পত্রিকা গড়ে তাক লাগিয়েছে আব্দুল্লা। তার মা-বাবার কথায় ছেলেকে কখনো কোনো বিষয়ে জোর করা হয়নি। নিজের মতো করে নিজের নেশা ইচ্ছে স্বপ্ন কে মেলে ধরতে উৎসাহ দেওয়া হয়েছে। ছেলে এখনও তাই করে।

আব্দুল্লা কথায় নিম্নবিত্ত বাড়ির ছেলে আমি। আর্থিক চাপ মাথায় নিয়ে প্রবল দৈন্যদশা নিত্য সঙ্গী করে এগিয়ে চলেছি। কখনো চালের দানা কখনো মুসুরের উপর ছবি এঁকে তাক লাগিয়েছেন আব্দুল্লা। অঙ্কন প্রতিযোগিতায় সবসময় প্রথম হয়েছে আব্দুল্লা। ভবিষ্যতে আর্ট কলেজের শিক্ষক হতে চায় ছোট্ট মাটির বাড়িতে থাকা ২১ বছরের আব্দুল্লা। তার স্বপ্নে উৎসাহ দিচ্ছে তার মা বাবা থেকে গোটা দাঁড়কা গ্রাম।

সারা পৃথিবীতে মাত্র তিনটি সংবাদ পত্র হাতে লেখা বের হয় একটি ঢাকা থেকে অপরটি দিল্লি থেকে এবং তিন নম্বর হাতে লেখা সংবাদ পত্র এই অধিকার পত্রিকা প্রকাশিত হচ্ছে গড়বেতা তিন নম্বর ব্লকের দাঁড়কা গ্রাম থেকে। খুশি এলাকাবাসী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code