BSNL এর সবথেকে সস্তার প্ল্যান, ৬০ দিনের বৈধতা ১০০ টাকারও কম রিচার্জ প্ল্যান
এই মুহূর্তে দেশজুড়ে সবথেকে আলোচিত বিষয় হয়ে উঠেছে মোবাইল রিচার্জ প্ল্যান। এতোদিন যারা jio, airtel বা vodafone idea বা অন্য যেকোন নেটওয়ার্ক ব্যবহার করতেন সকলের রিচার্জের দাম একলাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম BSNL। যার ফলে ইতিমধ্যে BSNL এ আসার জন্য পোর্ট করতে ভীড় জমতে শুরু করেছে BSNL এর অফিসে।
আজ আপনাদের BSNL এর এমন এক রিচার্জের কথা জানাবো, যেখানে আপনি ২ মাস আপনার BSNL সিমে ইনকামিং এবং আউটগোয়িং এর সুবিধা পাবেন।
এজন্য আপনাকে মাত্র ৯১ টাকা স্পেশাল রিচার্জ করে নিতে হবে। ৯১ টাকার রিচার্জে আপনি ২ মাসের ইনকামিং এবং আউটগোয়িং কল এর সুবিধা পাবেন। এই রিচার্জে আপনার কল চার্জ প্রতি মিনিটে শুধুমাত্র ১৫ পয়সা এবং ডাটার ক্ষেত্রে ১ পয়সা প্রতি এমবি খরচ হবে।
এই রিচার্জের সাথে আপনি যে কোন টকটাইম রিচার্জ করে নিয়ে কল বা নেট সার্ফিং করতে পারবেন। ১০ টাকা থেকে শুরু হয় BSNL এর টকটাইম রিচার্জ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in




0 মন্তব্যসমূহ