Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান, সুপার এইটে আমেরিকা

বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান, সুপার এইটে আমেরিকা 

Pakistan


না খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে এবছরের টি২০ বিশ্বকাপের আসরে শুক্রবার আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ প্রবল দুর্যোগে বাতিল হয়ে যায়। ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় সুপার এইটে যাওয়ার সুযোগ থাকল না বাবর আজ়মদের। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে প্রবেশ করলো মার্কিন যুক্তরাষ্ট্র



পাকিস্তান ক্রিকেট দল আমেরিকা ও ভারতের কাছে হেরে যায়। এদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত পাকিস্তানকে। একই সঙ্গে শুক্রবার আইরিশদের কাছে হারতে হত আমেরিকাকেও। সে ক্ষেত্রে দু’দলেরই পয়েন্ট হত ৪। নেট রান রেটে আমেরিকাকে টপকে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকত পাকিস্তানের। কিন্তু বৃষ্টির জেরে আয়রাল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার ম্যাচ বাতিল হওয়ায় আর সুপার এইটে যাওয়ার সুযোগ রইল না পাক শিবিরের।

আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ বাতিল হওয়ায় চার ম্যাচে ৫ পয়েন্ট হল আমেরিকার। পাকিস্তানের পক্ষে ৪ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয়। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে পাকিস্তান জিতলেও ৪ পয়েন্ট হবে গত বারের রানার্সদের। স্বাভাবিক ভাবেই এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাবরদের বিদায় নিশ্চিত হয়ে গেল গ্রুপের একটি ম্যাচ বাকি থাকতেই। না খেলেই ছিটকে যেতে হল পাকিস্তানকে। আর সুপার এইটে জায়গা নেওয়ার সাথে সাথে ২০২৬-র বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করে ফেলল আমেরিকা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code