বিশ্বকাপে সুপার ওভার! ওমানকে হারালো নমিবিয়া
বিশ্বকাপে সুপার ওভার! ওমান ও নমিবিয়ার লো স্কোরিং ম্যাচ গড়ালো সুপার ওভারে। শেষমেষ জয় ছিনিয়ে নেয় নমিবিয়া। এদিন ভারতীয় সময় সকাল ৬টায় শুরু হয় ম্যাচ। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নমিবিয়া।
প্রথম ব্যাট করে ১৯.৪ ওভারে ১০৯ রান করে অলআউট হয়ে যায় ওমান। মকসুদ ২২, খালিদ ৩৪ ও আয়ান ১৫ রান করে। আর কেউই তেমন ভালো খেলতে পারেনি। নমিবিয়ার হয়ে ট্রাম্পলম্যান ৪টি ও উইস তিনটি উইকেট নেন। এরাসমাস ২টি ও বার্নার্ড ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০৯ রান তোলে নমিবিয়া। ফ্যাইলিঙ্ক ৪৫ ও নিকোলাস ড্যাভিন ২৪ রান তোলেন। আর কেউই তেমন ভালো খেলতে পারেননি। ওমানের হয়ে মেহরান খান ৩টি উইকেট নেন এবং বিলাল, আকিব ও আয়ান ১টি করে উইকেট নেন।
দুই দলের স্কোর সমান হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় সুপার ওভারে। প্রথমে নমিবিয়া সুপার ওভারে ২১ রান তোলে। সুপার ওভারের জবাবি ব্যাটে ১০ রান তুলতে সক্ষম হয় ওমান। সুপার ওভারে জয়ী হয়ে যায় নমিবিয়া।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ