সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০০ শিক্ষানবিশ নিয়োগ, জানুন বিস্তারিত
Central Bank of India তে ৩০০০ শূন্যপদে শিক্ষানবিশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৭ই জুন এই তিন হাজার পদে আবেদনের শেষ দিন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং অনলাইনেই আবেদন করতে পারবেন।
এই ৩০০০ শূন্যপদে আবেদন করতে প্রার্থীকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে পাশাপাশি জন্ম তারিখ হতে হবে 01/04/1996 থেকে 31/03/2004 এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
এই পদ গুলিতে আবেদন করতে সাধারণ ও ইডব্লিউএস প্রার্থীদের ৮০০ টাকা, এসসি ও এসটি প্রার্থীদের ৬০০ টাকা, বিশেষভাবে সক্ষম ও সমস্ত প্রকার মহিলা প্রার্থীদের জন্য ৬০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদন করতে চাইলে ক্লিক করুন: Apply Now
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ