Latest News

6/recent/ticker-posts

Ad Code

রং বদল, ভেটাগুড়ি ২-র পর ১-এর পঞ্চায়েত অফিস হচ্ছে নীল-সাদা

রং বদল, ভেটাগুড়ি ২-র পর ১-এর পঞ্চায়েত অফিস হচ্ছে নীল-সাদা

Bhetaghri

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: 

কোচবিহারের ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের পর এবার ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের অফিসের রং বদল। গেরুয়া রং বদলে এবার নীল সাদা রং করা হচ্ছে ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়। বৃহস্পতিবার দুপুর থেকেই ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে রং বদলের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই তৃণমূলের দখলে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির হাতে থাকা গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে আসতেই কার্যালয়ের রং বদলে কাজ শুরু করে দিল তৃণমূল। 


১২ আসনের সংশ্লিষ্ট ওই গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে দশটি আসনের জিতে দখল করে বিজেপি এবং দুটি আসনে জয়লাভ করে তৃণমূল। লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের পরাজয় হতেই তারই খাস তালুক হিসেবে পরিচিত ভেটাগুড়িতে পরপর দুটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয় বিজেপির। 



ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচজন বিজেপির পঞ্চায়েত সদস্য যোগ দেয় তৃণমূলে। ফলে ওই গ্রাম পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত সংখ্যা তৃণমূলের ৭ জন । সেই জায়গায় দাড়িয়ে গ্রাম পঞ্চায়েত দখলে চলে যায় তৃণমূলের হাতে। তাই এবার গ্রাম পঞ্চায়েতের মূল ফটক গেরুয়া রং ছিল সেই রং বদলের কাজ শুরু হলো এদিন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code