Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি! আহত পুলিশ

তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি! আহত পুলিশ



সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। চলল বোমাবাজি ।উদ্ধার হল তাজা বোমা। আক্রান্ত হল পুলিশ কর্মী। শনিবার সকালে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি হয় । ঘটনা জেরে উত্তপ্ত হল মুর্শিদাবাদ জেলার সালার। 


শনিবার সকালে সালার থানার অন্তর্গত উজুনিয়া গ্রামে বহরমপুর সংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ আজহার উদ্দিন সিজার তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত হলে মুর্শিদাবাদ জেলার সালার। শনিবার সকালে এই বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনা পড়ে ঘটনার তলে যায় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। উজুনিয়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।




বহরমপুর লোকসভা কেন্দ্র নির্বাচনের পর থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল এ গ্রামজুড়ে। ভরতপুর দুই ব্লক তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুগামী বনাম প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহারউদ্দিন সিজার তার অনুগামীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বচসা তৈরি হয়। আর সেই ঘটনার জেরে আজহার সিজার উদ্দিন বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। উদ্ধার হয় ২৫ টি তাজা বোমা। আক্রান্ত হয় পুলিশ কর্মী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে ।অন্যদিকে তাজা বোমা উদ্ধার কে কেন্দ্র করে গ্রাম বোমা উদ্ধার হয়। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code