১১ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের
১১ মাসের শিশুর মাথা থেকে পায়ে তিরিশ জায়গায় করা হলো ফুটো, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ নেয়নি ভর্তি, মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের।
শিশুর পরিবার জানায়, ঘটনার সূত্রপাত বৃহষ্পতিবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ধনতলা গ্রামে , এগারো মাসের শিশু মৈত্রী রায়কে অসুস্থ্ অবস্থায় পরিবারের সদস্যরা নিয়ে আসেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে। জ্বর, বমি, সঙ্গে পেটের গন্ডগোল এই উপসর্গ নিয়েই এগারো মাসের শিশু মৈত্রী রায়কে কর্তব্যরত চিকিৎসক এবং নার্স চিকিৎসা শুরু করে।
পরিবারের সদস্যদের অভিযোগ সম্ভবত স্যালাইন দেবার জন্য ওই দুধের শিশুর মাথা থেকে পা পর্যন্ত প্রায় তিরিশ জায়গায় ফুটো করার পরেও ভেন পাওয়া যায়নি এমনটা পরিবারের সদস্যদের জানানোর পাশপাশি শিশুটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে দেওয়া হয়, রাতেই অসুস্থ্য শিশুকে নিয়ে প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মৈত্রী রায়কে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও পরিবারের সদস্যদের অভিযোগ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল জলপাইগুড়ি থেকে রেফার করা মৈত্রী রায়কে ভর্তি নেয় না।
বাধ্য হয়ে একপ্রকার নিস্তেজ হয়ে পরা শিশুটিকে নিয়ে জলপাইগুড়ি হাসপাতালে আনার পথেই না ফেরায় দেশে পাড়ি দেয় এগারো মাসের মৈত্রী রায়।
শুক্রবার রাতে মৃতদেহ নিয়ে জলপাইগুড়িতে ফিরে মৃত মৈত্রী রায়ের মামা প্রীতম বর্মন অভিযোগের সুরে বলেন, শুধুমাত্র চিকিৎসার গাফিলতির কারণে আজ এগারো মাসের একটি শিশুকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, আমরা এই ঘটনার তদন্ত দাবী করে অবশ্যই অভিযোগ দায়ের করবো।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ