Utkarsh Bangla Recruitment: উৎকর্ষ বাংলা প্রকল্পে রাজ্যে প্রচুর কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত
Utkarsh Bangla Recruitment: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারি প্রকল্পের জন্য কর্মী নিয়োগ হবে। পরীক্ষার মাধ্যমে উৎকর্ষ বাংলা প্রকল্পে কাজের জন্য জেলাস্তরে কর্মী নিয়োগ (Utkarsh Bangla Recruitment) হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করবার আগে বিস্তারিত জেনেনিন।
কোন পদে নিয়োগ?
ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব-ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-কাম-ডেটা এন্ট্রি অপারেটর এবং ব্লক লেভেল স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন
ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সাব-ডি ভিশনাল প্রজেক্ট ম্যানেজার পদে এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে প্রতি মাসে ২০,০০০ টাকা করে। ব্লক লেভেল স্টাফ পদে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করেছেন, এমন স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-কাম-ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন গ্রহণ করা হবে। প্রতি মাসে তাদের ১১,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
বয়স
উল্লিখিত পদে কাজের জন্য ২৩ থেকে ৪৪ বছর বয়সি প্রার্থীদের বেছে নেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
ধাপে ধাপে লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
এই নিয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ