গুজরাটকে ৩৩ রানে হারালো লখনৌ
লখনৌয়ের ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়েন্ট ও গুজরাট টাইটানস। এদিন টসে জিতে প্রথম ব্যাট করতে নামে লখনৌ সুপার জায়েন্ট। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ১৩০-এ গুটিয়ে যায় গুজরাট টাইটানস।
এদিন, প্রথম ওভারেই ডিকককে হারায় লখনৌ। ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে রাহুল। সঙ্গে দিতে এসে ৭ রানে ফেরেন পাড়িক্কাল। রাহুলের ৩৩, স্টোনিস ৫৮, পুরান ৩২, আয়ুশ ২০ রান তোলে। ক্রুনাল করে ২। নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান তোলে লখনৌ সুপার জায়েন্ট।
জবাবে ব্যাট করতে নেমে ৫৪ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার। ১৯ করে প্রথম ফেরেন গিল। তারপরেই ১ করেই ফেরেন উইলিয়ামসন। সাই ৩১ রান করেন। এরপর সারথ, ফেরেন ২ রান করে। একটু খেলেন বিজয় ১৭, দর্শন ১২, রাহুল ৩০। একে একে উইকেট পড়তে পড়তে ৭ বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় গুজরাট। ৩৩ রানে জয় ছিনিয়ে নেয় লখনৌ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ