Latest News

6/recent/ticker-posts

Ad Code

NIA-র ওপর হামলার ঘটনায় মুখ্যসচিব ও ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের

NIA-র ওপর হামলার ঘটনায় মুখ্যসচিব ও ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের 

Bhupatinagar NIA attack case



ভূপতিনগরে এনআইএ-র উপর ( Bhupatinagar NIA Attacked) হামলার ঘটনায় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে কমিশন এমনটাই খবর। 



কোর্টের নির্দেশে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে যায় এনআইএ । আর সেখানে গিয়ে হামলার শিকার হলেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আধিকারিকের মাথা ফেটেছে বলে খবর। স্থানীয়দের ছোড়া পাথরে ভাঙে এনআইএ-র গাড়ির কাচ এমনটাই জানা যাচ্ছে। 



এই ঘটনায় ইতিমধ্যে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে কমিশন এমনটাই খবর। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা মনোব্রত জানাকে আটক করে নিয়ে আসার সময় হামলার ঘটনা ঘটে। আক্রান্ত হন এক আধিকারিক। 



সূত্রের খবর, থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছে NIA. এদিকে, পুলিশের তরফে দাবি, বাহিনী পৌঁছনোর আগেই গ্রামে পৌঁছে যায় NIA টিম।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code