সাতসকালে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
বীরভূমের বোলপুর:-
সাতসকালে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের বোলপুর থানার সিয়ান গ্রামে। বোলপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
বীরভূমের বোলপুর ব্লকের সিয়ান গ্রামের পুকুরের জলে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায় এক ব্যক্তিকে। মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ব্যক্তির এখনো কোনো পরিচয় জানা যায়নি। তবে কি কারণে মৃত্যু হল এই ব্যক্তির ? সামগ্রিক ঘটনায় তদন্তে বোলপুর থানার পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ