Latest News

6/recent/ticker-posts

Ad Code

খুশির ঈদে আর বাড়ি ফেরা হলো না পরিযায়ী শ্রমিকের, শোকের ছায়া

খুশির ঈদে আর বাড়ি ফেরা হলো না পরিযায়ী শ্রমিকের, শোকের ছায়া 

Deadbody


পুরাতন মালদা:-

খুশির ঈদে আর বাড়ি ফেরা হলো না পুরাতন মালদহের পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিকভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার বিকালে ওই শ্রমিকের নিথর দেহ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসল পুরাতন মালদহের মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের কংসতলা এলাকায়।



জানা গিয়েছে, বিগত আট মাস আগে বাড়ির অভাব অনটন মেটানোর জন্য ভিন রাজ্য কেরালায় নির্মাণ শ্রমিকের কাজে পাড়ি দেন ওই শ্রমিক। গত শনিবার রাতে পরিবারের সাথে ফোনে কথাও হয়েছিল তারপরে মুহূর্তের মধ্যেই সব বদলে গেল। সকাল হতেই খবর পৌঁছায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে বাড়ির একমাত্র রোজগারের। 



জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম মোহাব্বত শেখ (৩০), বাড়ির অভাব অনটন মেটানোর জন্যই দীর্ঘ দিন থেকেই সে ভিন রাজ্যের শ্রমিক হিসাবে কাজ করে থাকে। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী, তিনটি ছেলে ও একটি মেয়ে। পরিবারের একমাত্র রোজগারের অকাল মৃত্যুতে অথৈই জলে পরিবারের সকলে। তারা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code