প্রচারে ধাক্কা খেল সায়নী! রাস্তা, পানীয় জল, ড্রেন নিয়ে প্রতিবাদ মহিলাদের
যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রচারে ধাক্কা, রাস্তা পানীয় জল ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সায়নী ঘোষের সামনে মহিলাদের প্রতিবাদ।
পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই, নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন মোজে আছে, পৌরসভাকে বারে বারে জানিয়ে কোন কাজ হয়নি, এখন ভোট চাইতে এসেছেন? ভোটের সময় কোন দলকে ভোট দেবো না সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে দাঁড়িয়ে সোনারপুর রাজপুত পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই কটুক্তি করে বসলেন।
মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পর পরে সায়নী ঘোষ জানালেন জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে রাস্তা করা হচ্ছে জলের ব্যবস্থা করা হবে। ড্রেন পরিষ্কার করে দেয়া হবে।
সায়নী ঘোষের মুখের সামনে এই ধরনের বক্তব্যকে সমর্থন করেছেন যাদবপুর লোকসভার বিজেপির প্রার্থী অনির্বাণ গাংগুলি। তিনি জানিয়েছেন এলাকার মানুষদের বক্তব্য যথার্থ তিনি তা সমর্থন করেন। কারণ আগের যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি, এলাকা ঘুরেও দেখেননি, এলাকার মানুষদের অভাব অভিযোগ কখনো তিনি উপলব্ধি করেননি। তাই আজকের চোখের সামনে সাধারণ মানুষের এই কথাগুলো শুনতে হচ্ছে। কিছু করার নেই কাজ না করলে শুনতে তো হবেই। মানুষ তো আর চুপচাপ বসে থাকবে না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ