Latest News

6/recent/ticker-posts

Ad Code

Pakistan New PM: দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ

Pakistan New PM: দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ

Pakistan New PM


দ্বিতীয়বারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিএমএলএন নেতা নওয়াজ শরিফের ভাই তিনি। জাতীয় নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে তিনি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।



পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে এমপিদের ভোটে জাতীয় পরিষদের নেতা ও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। ২০১টি ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ওমর আইয়ুব। পেয়েছেন ৯২টি ভোট।



শেহবাজ তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই, যিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, যা সরকার গঠনের জন্য পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে জোটবদ্ধ। শেহবাজ বর্তমান পিএমএলএন সভাপতিও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code