IPL 2024 KKR vs RCB: নাইটদের দাপুটে ব্যাটিংয়ে ১৯ বল বাকি থাকতেই জয় কলকাতার
আইপিএল ২০২৪-এর দশম লিগ ম্যাচে সম্মুখসমরে নেমেছিল ফ্যাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। উল্লেখ্য, ২০০৮ সালে চিন্নাস্বামীতে আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের অভিযান। টসে জিতে এদিন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নাইট অধিনায়ক।
প্রথম ব্যাট করতে নেমে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে। আজ নিজেকে ফের একবার নিজেকে মেলে ধরলেন বিরাট। ৫৯ বলে ৪টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। ডু'প্লেসি এদিন তেমন খেলতে পারেননি। গ্রিন ৩৩, ম্যাক্সির ২৮ ও কার্তিকের ২০ রান ম্যাচকে এগিয়ে নিয়ে যায়।
জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৫ বলেই লক্ষ্যে পৌঁছে যায় নাইট শিবির। এদিন ওপেন করতে নেমে শুরুটা ভালোই করে নারিন ও সল্ট। সল্ট ৩০, নারিন ৪৭ করেন। হাফ সেঞ্চুরি করে ভেঙ্কটস আইয়ার। শ্রেয়স আইয়ার অপরাজিত ৩৯ ও রিঙ্কু করে ৫। ১৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে আরসিবির বিরুদ্ধে জয় ছিনিয়ে কেকেআর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ