আপনাদের চোর বললে পাল্টা বলুন তোরা মহা চোর, বিজেপি পালিয়ে যাবে, এভাবেই কর্মীদের উজ্জীবিত করে গেলেন তৃণমূল প্রার্থী
আপনাদের চোর বললে মাথা নিচু করে থাকবেন না। পালটা বলুন তোরা মহা চোর। দেখবেন বিজেপি ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে।কর্মী সভায় এসে তৃনমূল কর্মীদের এইভাবে উজ্জীবিত করে গেলেন তৃনমূল প্রার্থী।
ভোট ঘোষনার পর আজ প্রথম রবিবার। আজ রাজগঞ্জ বিধানসভা এলাকায় জন সংযোগ কর্মসূচি ও নির্বাচনী প্রচার সারতে এসেছেন তৃনমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। এদিন তিনি প্রথমে পাতকাটা কলোনী এলাকায় আসেন। স্থানীয় মন্দিরে পূজো দিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করেন। এরপর কর্মীসভা করেন।
এদিন তৃনমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় কর্মীদের উদ্দেশ্যে বলেন এবারের ভোট আপনার অধিকার আদায়ের ভোট। আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। বিজেপি কর্মীরা আপনার কাছে এসে যদি বলে তৃনমূল চোর। তখন আপনারা মাথা নিচু করে থাকবেন না। উলটে আপনারা বলবেন বিজেপি মহা চোর। আর দেখবেন সাথে সাথে ওরা পালিয়ে যাবে।
উল্লেখ্য, ২০২৪ এর লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র রায়। নির্মলচন্দ্র রায় ধূপগুড়ি বিধানসভার বিধায়ক। উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। এবার লোকসভা নির্বাচনে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ