Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ব ক্যান্সার ডে-তে সচেতনতা প্রচারে নেই জেলা স্বাস্থ্য দফতরের, উদ্যোগ নিল বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন

বিশ্ব ক্যান্সার ডে-তে সচেতনতা প্রচারে নেই জেলা স্বাস্থ্য দফতরের, উদ্যোগ নিল বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন

Cancer Day rally


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

বিশ্ব ক্যান্সার ডে-তে কোনো সচেতনতা শিবির বা কোনো র‌্যালি দেখা গেলো না রাজ্যসকারের পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষথেকে। অথচ এই জেলাতেই ক্যান্সার রোগে আক্রান্তের সংখ্যা পাঁচ শোর বেশি।




আজ বিশ্ব ক্যান্সার দিবস।২০০০ সালে ফ্রান্সের প্যারিসে 'ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার'-এর মঞ্চ থেকে এ প্রচেষ্টা শুরু হয়।গোটা বিশ্ব জুড়ে এদিন বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। অথচ পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এরকম কোনো উদ্যোগ দেখা গেলো না জেলা বা শহরের মধ্যে ।যদিও জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এই মূহুর্তে পূর্ব বর্ধমান জেলায় ক্যান্সার রোগে আক্রান্ত সংখ্যা পাঁচ শোর বেশি।অন্যদিকে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে একটি বাইক র‌্যালি ও সচেতনতা শিবিরের আয়োজন করেন বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন।এদিনের শিবিরের উপস্থিত ছিলেন বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের পক্ষথেকে ডাক্তার দেব নারায়ন দত্ত, পূর্ব বর্ধমান জেলা এপিডমলজিষ্ট সি এম ও এইচ,ডাক্তার অর্পিতা হাজরা, রেঁনেসা টাউনসিপের সভাপতি জয়রঞ্জন সেন সহ অন্যান্যরা।



এদিনের অনুষ্ঠানে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের পক্ষথেকে ডাক্তার দেব নারায়ন দত্ত বলেন সকলের মধ্যে এভারনেসের দরকার আছে।যেকোনো সিমটমস যদি তিন সপ্তাহের বেশি হয় তাহলে যেন কোন ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।বর্ধমানে ক্যান্সারের সেরকম কোন ফেসিলিটি নেই বলে জানান ডাক্তার দেব নারায়ন দত্ত। তিনি বলেন এর উদ্যোগের একটা বড়ো অভাব আছে। বর্ধমান হাসপাতালে ক্যান্সারের তেমন কোনো পরিকাঠামো নেই। বর্ধমানে ক্যান্সারের কোনো এক্সপার্ট নেই।পাওয়ার যদি কোন সঠিক এক্সপার্টাইজ না পাওয়া যায় তাহলে হসপিটাল বানিয়ে সেরকম কোন লাভ হবে না পশ্চিমবাংলায় সেরকম অর্গানাইজেশন স্ট্রাকচার সিস্টেমের একটু অভাব আছে ।





এপিডমলজিষ্ট সি এম ও এইচ,ডাক্তার অর্পিতা হাজরা, বলেন জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী পূর্ব বর্ধমান জেলাতে এইমুহুর্তে প্রায় পাঁচশোর বেশি ক্যান্সার আক্রান্ত রোগী আছে। আমরা তিন ধরনের ক্যান্সারে ডিল করি।ওরাল ক্যান্সার ,সারভাইকাল ক্যান্সার , বেস্ট ক্যান্সার। সেখানে মোটামুটি পাঁচশোর ওপর পেশেন্ট আছে। মানুষ ভাবে বাইরে গেলে আমরা পরিষেবা ভালো পাব কিন্তু আমরা এই কথাটি তাদের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের বাংলার মধ্যে কিন্তু পরিষেবা আছে। আমরা কোথায় যাব সেটা ভাবতে ভাবতে যে সময়টা চলে যাচ্ছে সেই সময় যদি আমরা বাইরে না গিয়ে যদি ওয়েস্ট বেঙ্গল এর সেটআপে আমরা এটাকে লিড করি তাহলে আমরা অনেক উপকৃত হব। আমাদের বর্ধমান হাসপাতালে একটা নতুন ক্যান্সার সেটআপ তৈরি হয়েছে। বর্ধমান ছাড়াও পশ্চিম বাংলায় এখন ক্যান্সার রোগের চিকিৎসা চলছে।




রেঁনেসা টাউনসিপের সভাপতি জয়রঞ্জন সেন বলেন আজ ৪ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস।এই বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ধমান বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে এবং রেঁনেসা অধিবাসী ও অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রেনেসাঁ টাউনসিপে একটা সচেতন র‌্যালী ও ক্যান্সার সচেতনতা বিষয়ে আলোচনা করাহয়।জয়রঞ্জন বাবু বলেন ক্যান্সার সম্পর্কে মানুষের একটা ভয়তো আছেই সঙ্গে কিছুটা অজ্ঞানতাও আছে।ঠিক মতো চিকিৎসা করালে এই রোগ থেকে মুক্তি পাওয়াযায় বলে জানান চিকিৎসকেরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code