Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dev: রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন দেব! ইঙ্গিত দিলেন নিজেই!

Dev: রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন দেব! ইঙ্গিত দিলেন নিজেই!

Dev


রাজনীতি ছাড়তে চলেছেন তৃণমূলের সাংসদ অভিনেতা দেব। সামনেই লোকসভা নির্বাচন তার আগে চমক দিয়ে নিজের সংসদীয় এলাকা ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ। তারপরেই জল্পনা উস্কে ওঠে। এবার সেই জল্পনাকে আরও মজবুত করে তুললেন দেব নিজেই।



সংসদ ভবনের ছবি দিয়ে নিজের ইনস্টা স্টোরিতে একটা পোস্ট দিয়েছেন দেব যেখানে লিখেছেন "আর মাত্র কয়েক ঘন্টা'। আর তারপরেই ভাইরাল সেই পোস্ট। তাহলে কি জল্পনাই সত্যি, রাজনীতি থেকে সরছেন তৃণমূলের তারকা সাংসদ? বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে দিল্লিতে গিয়েছেন তারকা সাংসদ। আর সেখান থেকেই তার এই পোস্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



“ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে” এই মন্তব্য দিয়ে জল্পনার শুরুটা করেছিলেন দেব। এরপর, ঘাটালের প্রশাসনিক তিনটি পদ থেকে ইস্তফা জল্পনার মাত্রা বাড়িয়েছে। এরপর এবার এই পোস্ট দিয়ে সেই জল্পনার অতিরিক্ত শ্বাস দিয়ে দিলেন দেব।



তৃণমূল সাংসদ দেব। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে 'গুড বয়' সার্টিফিকেট পেয়েছেন। মনে করা হচ্ছিল এবারের লোকসভাতেও তৃণমূলের টিকিটে লড়ছেন দেব। কিন্তু সাম্প্রতিক ঘটনা গুলি দেবের রাজনৈতিক জীবনে ইতি টানার প্রবল জল্পনা দাড় করিয়ে দিয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code