Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুম্বাই পুলিশের নামে ফাঁদ পেতে বাংলার যুবকের থেকে ৩৩ লক্ষ টাকা প্রতারণা

মুম্বাই পুলিশের নামে ফাঁদ পেতে তমলুকের যুবকের থেকে ৩৩ লক্ষ টাকা প্রতারণা

Fraud money



মুম্বই পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে সাইবার প্রতরণা। প্রায় ৩৩ লক্ষ টাকা খোয়া গেছে তমলুকের পদুমবসানের আচার্যপাড়ার এক যুবকের। যুবকের নাম শুভজিৎ মিশ্র, একটি বেসরকারি সংস্থার কর্মী ওই যুবক। 



বিদেশে মাদক পাচার -সহ আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত বলে ফোন করে ভয় দেখানো হয় তাঁকে। তদন্তের স্বার্থে নানান তথ্য জানতে চাওয়া হয় তাঁর থেকে। মামলায় নাম জড়িয়ে যাওয়ার ভয়ে প্রাথমিক ভাবে প্রতারকের দাবির সত্য-মিথ্যা যাচাই না করে তিনি তাঁদের কথা মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য -সহ মোবাইলে আসা ওটিপি দিয়ে বসেন। অভিযোগ তারপরই কৌশলে প্রি-অ্যাপ্রুভড লোনের ২০ লক্ষ টাকা এবং ফিক্সড ডিপোজিট- সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ১৩ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা। 



ঘটনার ব্যাপারে ৩ রা ডিসেম্বব তমলুকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবক। টনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত জালিয়াতদের খোঁজ পায়নি পুলিশ। উদ্ধার হয়নি খোয়া যাওয়া টাকাও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code