Tata Steel Job Recruitment: চাকরির সুযোগ দিচ্ছে টাটা স্টিল
রূপান্তরকামীদের জন্য দারুন সুযোগ। টাটা স্টিল এবং তাদের অন্যান্য শাখায় রূপান্তরকামীদের জন্য রয়েছে কাজের সুযোগ (Tata Steel Job Recruitment)। রবিবার টাটা স্টিলের (Tata Steel Job Recruitment) ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক পাশ। এ ছাড়া, আইটিআই এবং যে কোনও বিষয়ে স্নাতকের যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। একই সঙ্গে, ইঞ্জিনিয়ারিং বিভাগে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
বলা হয়েছে আবেদনকারীদের রূপান্তরকামী প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে এবং আবেদন করবার পূর্বে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কীভাবে নিয়োগ?
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচিত প্রার্থীদের সংস্থার তরফ থেকে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে প্রথমে টাটা স্টিলের ওয়েবসাইটে https://tslhr.tatasteel.co.in/recruit/TRG001.aspx গিয়ে সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ