২ রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, পরীক্ষার আগে জেনে নিতে হবে নতুন কিছু নিয়ম
Madhyamik 2024: এবছর বেলা ১২টার পরিবর্তে সকাল ৯টা ৪৫ এ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।
Madhyamik 2024: সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ফিক্সিং শুরু। অর্থাৎ সকাল ৮ টা ৩০ মিনিট থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ শুরু হবে।
Madhyamik 2024: ট্রান্সপারেন্ট বোর্ড, কলম, পেন্সিল, এডমিট কার্ড ছাড়া আর কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবে না।
Madhyamik 2024: জলের বোতল নিয়েও প্রবেশ করা যাবে না পরীক্ষা কেন্দ্রে।
Madhyamik 2024: মোবাইল ফোন সহ যে কোন ইলেক্ট্রনিক গেজেট পরীক্ষাকেন্দ্রে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
Madhyamik 2024: এবার প্রশ্নপত্রে QR Code যেমন থাকবে, সেই সাথে কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে যা পরীক্ষার্থীদের উত্তরপত্রে লিখতে হবে।
Madhyamik 2024: উত্তরপত্রে কোশ্চেন বুকলেট নাম্বার লেখার আলাদা কোন জায়গা থাকবে না, তবে হয় রেজিস্ট্রেশন নাম্বারের পরে অথবা কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ তার পাশে ফাঁকা স্থানে লিখতে হবে। এক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি যেমন নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক লিখতে হবে।
Madhyamik 2024: এছাড়াও প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরাতেও নজরদারী চালানো হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ